• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই ঘোষণাপত্র নিয়ে আশাবাদী নাগরিক কমিটি

   ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

দ্রুত সময়ে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র হবে বলে আশাবাদী জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির মূখপাত্র বলছেন, রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত, তবে প্রক্রিয়াগত কারণে কিছুটা দেরি হচ্ছে। 

তবে বিএনপি বলছে, জুলাই ঘোষণাপত্র জাতির কোন কাজে আসবে না। এছাড়া জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধানের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানায় জাতীয় নাগরিক কমিটি। 

৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ায় কথা ছিলো বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। কিন্তু তার আগে সরকার ঘোষণাপত্র করার সিন্ধান্তের কথা জানায়। কমসূচি বদল করে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ দিনের সময় বেঁধে দেয়া সংগঠন দুটি।

আল্টিমেটার শেষ হওয়ার একদিন পর সকল রাজনৈতিক দলের সাথে জুলাই ঘোষাণাপত্র নিয়ে আলোচনায় বসে সরকার। রাজনৈতিক দলগুলোও সেখানে তুলে ধরেন নিজেদের বক্তব্য।

জাতীয় নাগরিক কমিটির মূখপাত্র শামান্তা শারমিন বলছেন, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত। তবে প্রক্রিয়াগত কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব তাদের। এনিয়ে সরকারের ভেতরে আলোচনাও চলছে। 

এদিকে রোববার এক অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেছেন, ঘোষণাপত্র কোনো কাজে লাগবে না। বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে। কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা ছাড়া, জুলাই ঘোষাণাপত্র তৈরি হলে, তা কতটুকু কাজে আসবে, তা নিয়েও সন্দিহান বিএনপির এই নেতা। 

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য