ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ১৮০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬৬ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
কুমিল্লা-১১ আসনে জয়ী জামায়াতের ডা. তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফলে জানা যায়, উপজেলার ১২৭টি কেন্দ্রের মধ্যে ১২৪টির ফল ঘোষণা করা হয়েছে। এতে ডা. তাহের পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।
দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৫৬ হাজার ৬৭০। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ডা. তাহের বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
কারচুপির অভিযোগের ভিত্তিতে তিনটি কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে প্রশাসন। স্থগিত কেন্দ্রগুলো হলো— গুণবতী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নির্বাচন সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ হয়। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
উল্লেখ্য, পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৭ হাজার ৩১৬ ভোট এবং ধানের শীষ পেয়েছে ১ হাজার ২২৯ ভোট।
চৌদ্দগ্রাম আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ১১০ জন, নারী ভোটার ২ লাখ ৩ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
ভিওডি বাংলা/ আ







