• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রংপুর-৪ আসনে জয়ী এনসিপির আখতার হোসেন

রংপুর প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রংপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

মোট ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী, আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৮ হাজার ৩৩১ ভোট।

ফলাফল ঘোষণার পর আখতার হোসেনের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা যায়। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে এসএসসি পরীক্ষায় চরম বিভ্রান্তি
রাজারহাটে এসএসসি পরীক্ষায় চরম বিভ্রান্তি
গঙ্গাধরের মানচিত্র থেকে হারাচ্ছে নারায়নপুরের চৌদ্দঘুড়ি ও বালারহাট
গঙ্গাধরের মানচিত্র থেকে হারাচ্ছে নারায়নপুরের চৌদ্দঘুড়ি ও বালারহাট
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল