• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ১৮০
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন ৬৬
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

নেত্রকোণা-১ আসনে বিএনপির কায়সার কামাল জয়ী

নেত্রকোণা প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণা-১ আসনে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ১১ দল মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানীর থেকে অন্তত ৭০ হাজার ৮৫৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, কায়সার কামাল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী রিকশা প্রতীকে ৮৭ হাজার ৪৮৮ ভোট পেয়েছেন।

নেত্রকোণা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ৮৯ জন। ভোট পড়েছে ৫৫ দশমিক ৬৪ শতাংশ। আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য চারজন হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মো. আলকাছ উদ্দিন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আ. মান্নান (সোহাগ) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের তারা প্রতীকের প্রার্থী মো. বেলাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণা-১ আসনটি সমতল, পাহাড় ও আংশিক হাওর এলাকা নিয়ে গঠিত। মুক্তিযুদ্ধ ছাড়াও হাজং বিদ্রোহ, হাতিখেদা, তেভাগা, ব্রিটিশবিরোধী, টংক আন্দোলনসহ নানা ঐতিহাসিক ঘটনায় আলোচিত এখানকার রাজনৈতিক অঙ্গন। কায়সার কামাল এর আগেও দুইবার ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাননি। এই প্রথম জয়ের মুখ দেখলেন তিনি।

ভিওডি বাংলা/ আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার
কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার
খুলনা-৫ আসনে গোলাম পরওয়ারের হার
খুলনা-৫ আসনে গোলাম পরওয়ারের হার
রংপুর-৪ আসনে জয়ী এনসিপির আখতার হোসেন
রংপুর-৪ আসনে জয়ী এনসিপির আখতার হোসেন