ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ১৮০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬৬ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
সিরাজগঞ্জের ৬ আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের সবকটিতেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের ১৬৫টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের ১৬২টি কেন্দ্রের ফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়ে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের ১৫৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ১৪৭টি কেন্দ্রের ফলে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের ১৩১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আলী আলম পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। এ ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ১৬০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পেয়ে প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট।
ভিওডি বাংলা/ আ







