ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
| প্রাপ্ত আসন | ২১৩ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৭০ |
| প্রতীক |
|
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
মির্জা ফখরুল
যুগপৎ আন্দোলনকারীদের নিয়ে সরকার গঠন করব

যুগপৎ আন্দোলনকারীদের নিয়ে বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সবসময় কমিটমেন্টে অটুট। ফ্যাসিস্টদের বিরেুদ্ধে যুগপৎ আন্দোলনকারীদের নিয়ে আমরা নির্বাচন করেছি। তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করব।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। বিএনপির কথাগুলো যখন গ্রহণ করেছে, তখন এমন বিজয় হয়েছে।’
জামায়াতে ইসলামী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলোর উত্থান ঘটে। তারা মাথা চাড়া দিয়ে ওঠে। দেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে।’
ভিওডি বাংলা/ আরকেএইচ







