• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বরিশালের দুই আসনেই হারলেন ফয়জুল করীম

বরিশাল প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় জোরালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফল অনুযায়ী, বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

অন্যদিকে, বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন মুফতি ফয়জুল করীম। এ আসনের ১১৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। আর হাতপাখা প্রতীকের মুফতি ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।

সংশ্লিষ্টদের মতে, প্রত্যাশার তুলনায় কম ভোট পাওয়ায় বরিশাল-৬ আসনে হাতপাখা প্রতীকের অবস্থান দুর্বল হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির শক্ত সাংগঠনিক কাঠামো ও স্থানীয় পর্যায়ে সক্রিয় প্রচারণার কারণে এ দুটি আসনে ধানের শীষের প্রার্থীরা এগিয়ে থাকতে পেরেছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার