• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

বগুড়া-২ আসনে জামানত হারালেন নাগরিক ঐক্যর মান্না

বগুড়া প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পি.এম.
নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রত্যাশিত সাড়া তুলতে ব্যর্থ হয়েছেন মাহমুদুর রহমান মান্না। আলোচিত এই প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় শেষ পর্যন্ত জামানত হারিয়েছেন। তিনি নাগরিক ঐক্যর সভাপতি এবং দলীয় প্রতীক ‘কেটলি’ নিয়ে নির্বাচনে অংশ নেন। তার প্রাপ্ত ভোট ৩ হাজার ৪২৬।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটিতে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। বিধি অনুযায়ী জামানত অক্ষুণ্ন রাখতে হলে একজন প্রার্থীকে মোট বৈধ ভোটের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ অর্জন করতে হয়। সে হিসেবে মান্নার প্রয়োজন ছিল অন্তত ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ১ দশমিক ৪ শতাংশ ভোট, যা প্রয়োজনীয় সীমার অনেক নিচে।

নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল, আসনটি মান্নার জন্য উন্মুক্ত রাখতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে শেষ পর্যন্ত দলটি নিজস্ব প্রার্থী মীর শাহে আলমকেই মনোনয়ন দেয় এবং জোটগত সমঝোতার পথে যায়নি।

চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৭২ দশমিক ৬৩ শতাংশ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান দলগুলোর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা এবং শেষ মুহূর্তে সমঝোতা না হওয়ায় মান্না শক্ত অবস্থান গড়ে তুলতে পারেননি। ফলাফলে তারই প্রতিফলন দেখা গেছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত জয়ী, একটিতে বিএনপি
কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত জয়ী, একটিতে বিএনপি
বরিশালের দুই আসনেই হারলেন ফয়জুল করীম
বরিশালের দুই আসনেই হারলেন ফয়জুল করীম
সিরাজগঞ্জের ৫ টিতে বিএনপি, ১ টিতে জামায়াত জয়ী
সিরাজগঞ্জের ৫ টিতে বিএনপি, ১ টিতে জামায়াত জয়ী