• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পি.এম.
তাসনিম জারা | ছবি: সংগৃহীত

নির্বাচনের ফল যাই হোক, রাজনৈতিক পরিবর্তনের আন্দোলন থামছে না—এমন বার্তাই দিয়েছেন ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা। নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট জানিয়েছেন, বিদেশে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই; দেশের মাটিতেই থেকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কার আন্দোলন চালিয়ে যাবেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থান তুলে ধরেন তিনি।

পোস্টে তাসনিম জারা বলেন, “অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব। তবে আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই দেশে, আমার কাজও এখানেই।”

তিনি আরও লিখেছেন, তার রাজনৈতিক যাত্রার মূল উদ্দেশ্য হলো ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। এটি কেবল একটি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং দীর্ঘমেয়াদি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের অংশ। ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হওয়া উচিত জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন নাগরিক চর্চা—এমন মতও দেন তিনি।

প্রচারণা পর্বে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণকে বড় সাফল্য হিসেবে দেখছেন এই প্রার্থী। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের উপস্থিতি আলোচনার মান বদলে দেয়।” তরুণী ও কিশোরীদের উদ্দেশে তার বার্তা, “স্বপ্ন দেখতে ভয় পেও না। ক্ষমতার কেন্দ্রে তোমাদেরও অধিকার রয়েছে।”

স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করে তিনি উল্লেখ করেন, ইতিবাচক ও পরিচ্ছন্ন রাজনীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তাদের সংগঠিত থেকে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করে তাসনিম জারা বলেন, “আমাদের সেরা সময় এখনো সামনে।” তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনে পাওয়া উল্লেখযোগ্য ভোট ভবিষ্যতের রাজনৈতিক পথচলার জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে এবং মানুষ জবাবদিহিমূলক ও স্বচ্ছ রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে।

গণতন্ত্রকে কার্যকর রাখতে শক্ত সংগঠন গড়ে তোলার ওপরও জোর দেন তিনি। তার মতে, প্রতিটি কেন্দ্রে সচেতন নাগরিক ও সাহসী প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা গেলে সামনের দিনে আরও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।

ভিওডি বাংলা/এমএস   


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার আবেদন হাবিবের
পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার আবেদন হাবিবের
দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে
মঈন খান: দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে
হাঁস কোলে নিয়ে স্মৃতিচারণ করলেন রুমিন ফারহানা
হাঁস কোলে নিয়ে স্মৃতিচারণ করলেন রুমিন ফারহানা