• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের সফল আয়োজনকে স্বাগত জানিয়ে সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদও ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে সুশীলা কারকি লি‌খে‌ছেন, “নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি আরও লি‌খে‌ছেন, “আমাদের প্রতিবেশীর সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।”

নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে এই বার্তাকে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু