• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৯:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আঘাত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একইসঙ্গে সংসদ সদস্যদের মানসিকতা আরও ইতিবাচক ও পরমতসহিষ্ণু হওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে ফ্লোর নিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে ,অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন সরকারি দল বিএনপি জোটের (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। 

সংসদ সদস্যদের সরকারি বাসভবনের জন্য ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ও পর্দা চাওয়া সেই জামায়াত এমপির বক্তব্যের সমালোচনা করে বক্তব্য রাখেন বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ। তার ওই বক্তব্যের জবাবেই বিরোধীদলীয় নেতা এই প্রতিক্রিয়া জানান। বলেন, ‘জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দেয়ার জন্য সব কিনে দেওয়া হবে।’ 

আন্দালিব রহমান পার্থের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদ সদস্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, আপনি (স্পিকার) তো প্রথমেই নাকচ করেছেন যে এটা পয়েন্ট অফ অর্ডারের বিষয় না।

দ্বিতীয়ত, একজন সদস্য সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি রাইটলি (সঠিকভাবে) বলেছেন যে এটা হাউজে না বলে এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো।

আন্দালিব রহমান পার্থের ব্যক্তিগতভাবে জিনিসপত্র কিনে দেওয়ার প্রস্তাবের কড়া সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি এটাকে সূত্র ধরে আবার গাড়ি, বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়া দিলেন যে, আমি সব দিয়ে দেবো! উনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন?’

সংসদে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান তার বক্তব্যের শেষে বলেন, আমার মনে হয় যে, আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত—যেটা এইখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করবো না। আমরা আশা করবো যে, আমি সহ আমরা সকলে আগামীতে এগুলোর প্রতি আরো যত্নশীল হবো।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল