• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মামউদ হাসান ফিরোজের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মামউদ হাসান ফিরোজের বিরুদ্ধে জঙ্গি প্রশিক্ষক, ভণ্ড প্রতারক ইত্যাদি মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক শব্দ ব্যবহার করে যে প্রতি হিংসামূলক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন একটি সুপরিকল্পিত চক্রান্ত।

এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে  তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে ধরাকে সরা জ্ঞান তুলনা করে যেভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজিতে নেমেছে তা বন্ধ না হলে বিএনপিকে চরম খেসারত দিতে হবে।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমের সংবাদে দেখা গেছে- গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক লাভলু চাপরাশিসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে মাওলানা মাসউদ হাসান ফিরোজের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা  না পেয়ে সন্ত্রাসীরা তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে রক্তাক্ত করে। একই সঙ্গে তাঁর স্ত্রী নাজনীন আক্তারও নির্যাতনের শিকার হন। একজন নারীর ওপর এ ধরনের বর্বর হামলা মানবতা ও আইনের প্রতি চরম ধৃষ্টতার শামিল।

অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও এলাকায় শান্তি শঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত