• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০২:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন।”

বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে আবদুল মোনায়েম মুন্না বলেন, “বিএনপির একজন সংসদ সদস্যের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে হিজাববিরোধী বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।”

তিনি বলেন, “সংশ্লিষ্ট সংসদ সদস্য তার বক্তব্যে হিজাব প্রসঙ্গই তোলেননি। অথচ বিষয়টি নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন স্থানে উস্কানিমূলক কর্মসূচি পালন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। যে দলের প্রতিষ্ঠাতা এ কাজ করেছেন, সেই দলের ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড থাকতে পারে না।”

যুবদল সভাপতি বলেন, “বিএনপি ইসলামের প্রতি আন্তরিক শ্রদ্ধাশীল।” এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, সমাবেশ চলাকালে আজানের সময় কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, “বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করবেন না। এ ধরনের সস্তা রাজনীতি পরিহার করুন এবং সুস্থ রাজনৈতিক চর্চায় ফিরে আসুন।”

আবদুল মোনায়েম মুন্না সতর্ক করে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।”
সমাবেশে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত