• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

পাবনা প্রতিনিধি    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০, পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এমপি পদপ্রার্থী মাওলানা আলী আছগার।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ভোট গণনা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর নিয়ে পাবনা-৩ আসন গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন।

বৃহস্পতিবার সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

এই তিনটি উপজেলায় জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাওলানা আলী আছগার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ (১,৪৭,৪৭৫) ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীক নিয়ে কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ (১,৪৪,২০৬) ভোট।

ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করা বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর উপজেলায় ভোট পেয়েছেন ৭৭,১০০ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা মাওলানা আলী আছগার পেয়েছেন ৬২,৭২০ ভোট।

অপরদিকে ভাঙ্গুড়া উপজেলায় ধানের শীষ পেয়েছে ২৮,৬০৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৪,২১২ ভোট। এছাড়া ফরিদপুর উপজেলায় ধানের শীষ পেয়েছে ৩৭,৮৩৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৮,৯০৫ ভোট।

সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা মাওলানা আলী আছগারকে ৩২৬৯ ভোটে বেসরকারিভাবে জয়যুক্ত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

অপরদিকে নির্বাচন ঘিরে চাটমোহরে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ ১০ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভিওডি বাংলা/এমএস    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে বিএনপির বিজয়ে গৌরীপুরে দোয়া ও মিলাদ মাহফিল
নির্বাচনে বিএনপির বিজয়ে গৌরীপুরে দোয়া ও মিলাদ মাহফিল
নির্বাচনে জিতে বাবা-মা, দাদা-নানার কবর জিয়ারত করলেন
এম এ মালিক: নির্বাচনে জিতে বাবা-মা, দাদা-নানার কবর জিয়ারত করলেন
বগুড়া-২ আসনে জামানত হারালেন নাগরিক ঐক্যর মান্না
বগুড়া-২ আসনে জামানত হারালেন নাগরিক ঐক্যর মান্না