টপ নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
| প্রাপ্ত আসন | ২১৩ |
| প্রতীক |
|
জামায়াত জোট
| প্রাপ্ত আসন | ৭০ |
| প্রতীক |
|
জাতীয় নাগরিক পার্টি
| প্রাপ্ত আসন | ৬ |
| প্রতীক |
|
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩
|
আসন: ২৯৯
|
ঘোষিত আসন: ২৯৭
বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালো ব্রিটিশ হাইকমিশন
ভিওডি বাংলা ডেস্ক
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পি.এম.

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলের পর যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দলটিকে অভিনন্দন জানিয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, “নির্বাচনী জয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন। পাশাপাশি দেশের নতুন অধ্যায়ে প্রবেশের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা।”
হাইকমিশন আরও জানায়, অর্থনৈতিক বৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ সাধারণ অগ্রাধিকারগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতায় কাজ করতে যুক্তরাজ্য প্রস্তুত।
ভিওডি বাংলা/এমএস







