• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বসন্ত ও ভালোবাসা দিবসে তারকাদের রঙিন উপস্থিতি

বিনোদন ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পি.এম.
বসন্ত ও ভ্যালেন্টাইনস ডেতে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ তারকারা-ছবি: সংগৃহীত

বসন্তের প্রথম দিন আর বিশ্ব ভালোবাসা দিবস একসঙ্গে আসায় শোবিজ অঙ্গনে নেমেছে উৎসবের আমেজ। ঋতুর রঙিন আবহ ও ভালোবাসার আবেগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন দেশের জনপ্রিয় তারকারা। গতকাল থেকেই অনেকেই বসন্তের সাজে ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানাতে শুরু করেন, আর আজ ভালোবাসা দিবসে প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনেকে। 

ভালোবাসা দিবসের সকালেই স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। ছবিগুলোর ক্যাপশনে তিনি সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’, যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

একই দিনে দিবসের প্রথম প্রহরে স্বামী আদনানের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন মেহজাবীন চৌধুরী। পোস্টের ক্যাপশনে ভালোবাসা ও দীর্ঘ সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান’।

ভালোবাসা দিবসের আগের দিনই বসন্তকে স্বাগত জানিয়ে হলুদ শাড়িতে নিজের কিছু ছবি প্রকাশ করেছিলেন মেহজাবীন। সেই পোস্টের ক্যাপশনে ছিল, ‘ফাল্গুনের শুভেচ্ছা’, যা বসন্তের রঙের সঙ্গে মিল রেখে ভক্তদের নজর কাড়ে।

বসন্তের আবহে নিজেকে সাজিয়ে ছবি শেয়ার করেছেন সংগীতশিল্পী কনা। হলুদ পোশাকে তোলা ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ফাল্গুনে ঘোরাঘুরি’, যা ঋতুর আমেজকে আরও উজ্জ্বল করে তোলে।

অন্যদিকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ভালোবাসার ইমোজি যুক্ত করে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বসন্তের শুভেচ্ছা’।

বসন্তের রঙ, ভালোবাসার বার্তা এবং ব্যক্তিগত আনন্দঘন মুহূর্ত-সব মিলিয়ে তারকাদের পোস্টে ভরে উঠেছে অনলাইন দুনিয়া। প্রিয় তারকাদের এমন উচ্ছ্বাসে দিবস দুটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ভক্তদের কাছেও।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছোটপর্দার অভিনেতা তিনু করিম আর নেই
ছোটপর্দার অভিনেতা তিনু করিম আর নেই
কাকে ভোট দিলেন জানিয়ে চমকের পোস্ট
কাকে ভোট দিলেন জানিয়ে চমকের পোস্ট
শবনম ফারিয়ার মজাদার পোস্ট ভাইরাল
শবনম ফারিয়ার মজাদার পোস্ট ভাইরাল