• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ছোটপর্দার অভিনেতা তিনু করিম আর নেই

বিনোদন ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পি.এম.
তিনু করিম-ছবি: সংগৃহীত

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু।

জানা গেছে, গত বছরের ৮ নভেম্বর বরিশালে নিজ গ্রামের বাড়িতে যান তিনু করিম। সেখানে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। পরে ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুতর হওয়ায় কিছুদিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়। চিকিৎসার পর সাময়িকভাবে সুস্থ হয়ে বাসায় ফিরলেও পরবর্তীতে আবার শারীরিক জটিলতা দেখা দেয়।

অভিনয় জীবনে তিনু করিম ছোটপর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে তার অভিষেক হয়। এরপর ধারাবাহিক ও একক নাটকে নিয়মিত অভিনয় করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও কাজ শুরু করেন তিনি। তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’