• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পি.এম.
নেপাল-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

টানা তিন ম্যাচে জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াখেড়ে স্টেডিয়ামে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়ানরা। এতে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকী থাকতেই সুপার এইট নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে আগে ব্যাট করতে নামে নেপাল। ক্যারিবিয়ান বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে হিমালয়ের দেশটি।
নেপালের পক্ষে দিপেন্দ্র সিং করেন সর্বোচ্চ ৪৭ বলে ৫৮ রান। এছাড়া সোমপাল কামি ২৬, লোকেশ বাম ১৩ ও আসিফ শেখ করেন ১১ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জ্যাসন হোল্ডার নেন ৪টি উইকেট।

১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও শাই হোপ। উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন তারা। 
কিং ১৭ বলে ২২ রান করে ফিরে যান। এরপর ক্রিজে আসা শিমরন হেটমায়ারকে সঙ্গে নিয়ে নেপালের বোলারদের ওপর চড়াও হন হোপ। এতে ২৮ বলে হাতে রেখে জয় পায় ক্যারিবীয়ানরা। হোপ ৪৪ বলে ৬১ ও হেটমায়ার ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। 

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচ: টিকিটের দাম চার গুণ বেশি, ভাঙতে পারে দর্শকের রেকর্ড
ভারত-পাকিস্তান ম্যাচ: টিকিটের দাম চার গুণ বেশি, ভাঙতে পারে দর্শকের রেকর্ড
কেমন হলো পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
কেমন হলো পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
বার্সেলোনাকে বিধ্বস্ত করে ফাইনালের পথে অ্যাতলেটিকো
বার্সেলোনাকে বিধ্বস্ত করে ফাইনালের পথে অ্যাতলেটিকো