• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী উত্তেজনার জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারদের রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—উধুনিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান বিজয়ী হন। এর পরদিন শুক্রবার ভোরে পূর্ব বিরোধের সূত্র ধরে গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল-এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, জামায়াতের নেতাকর্মীরা দোকানটিতে ভাঙচুর চালিয়ে নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম জানান, এ ঘটনায় যুবদল নেতা আব্দুল লতিফ ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আব্দুল আলিম সরদার ও আব্দুল কাদের খন্দকারকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এমএস  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গঙ্গাধরের মানচিত্র থেকে হারাচ্ছে নারায়নপুরের চৌদ্দঘুড়ি ও বালারহাট
গঙ্গাধরের মানচিত্র থেকে হারাচ্ছে নারায়নপুরের চৌদ্দঘুড়ি ও বালারহাট
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল
কাঠের কৃত্রিম পায়ে ভর করেই স্বপ্ন বুনছে হাসনাদুল
স্বামীহারা বৃদ্ধার ঝুপড়ি ঘরে মানবেতর জীবন
স্বামীহারা বৃদ্ধার ঝুপড়ি ঘরে মানবেতর জীবন