• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গ্রেপ্তারের পর আ.লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

নিজস্ব প্রতিবেদক    ৩ জুলাই ২০২৬, ০৫:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিকেলে আসামি ছিনতাইয়ের পর গভীর রাতে হ্যান্ডকাপ ফেরত পায় পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার বিকেলে রামারপুল বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাতারবাড়ী প্রকল্পের চুরি হওয়া দেড় টন ক্যাবল উদ্ধার করল আনসার
ফেসবুকে প্রেম, দুই তরুণীকে বিয়ে করতে তিন যুবকের এলাহী কাণ্ড
ফেসবুকে প্রেম, দুই তরুণীকে বিয়ে করতে তিন যুবকের এলাহী কান্ড
টেকনাফে ভারী অস্ত্র ও মাদকের বড় চালান জব্দ
টেকনাফে বিজিবির অভিযান, ভারী অস্ত্র ও মাদকের বড় চালান জব্দ