• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পি.এম.
৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা
ফাইল ছবি

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংক-টু-ব্যাংক লেনদেনের ফি নির্ধারণ
ব্যাংক-টু-ব্যাংক লেনদেনের ফি নির্ধারণ
২০২৫-২৬ অর্থবছরে দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার
রেমিট্যান্সে রেকর্ড ২০২৫-২৬ অর্থবছরে দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
এলপিজির নতুন দাম ঘোষণা কাল