নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি অংশ নেবেন না। তার পরিবর্তে ভারতকে প্রতিনিধিত্ব করবেন দেশের লোকসভার স্পিকার ওম বিড়লা, সঙ্গে থাকবেন পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ ফেব্রুয়ারি ভারতে যাচ্ছেন। ওই দিন মুম্বাইয়ে মোদি-ম্যাক্রোঁ বৈঠক নির্ধারিত। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন এবং এরপর নিজ দেশে ফিরে যাবেন। ফলে মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা কম।
এর আগে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের পরই মোদি ফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া পোস্টে তিনি ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন।
ভিওডি বাংলা/এমএস







