• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

এই বিজয় সকল বাংলাদেশীদের: অপর্ণা রায় দাস

নিজস্ব প্রতিবেদক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন এখন পর্যন্ত দ্বিতীয়টি হয়নি, উল্লেখ করেছেন বিএনপি'র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও রমনা কালীমন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রমনা কালী মন্দির প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

অপর্ণা রায় বলেন, “এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে নির্বাচনের জন্য জনগণ কতটা আগ্রহী ছিল। জাতীয়তাবাদী শক্তির এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় সকল বাংলাদেশীদের।”

তিনি বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, দেশ ও দেশের কল্যানের সব বাস্তবায়ন করবেন। কারণ তাঁর মা খালেদা জিয়াও জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য কাজ করে গেছেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।”

রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে এবং অপর্ণা রায় দাসের সভাপতিত্বে অদ্য সভায় বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান তপন কান্তি মজুমদার, ট্রাস্টি নিবাস চন্দ্র মাঝি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নিমচন্দ্র ভৌমিক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার, মিন্টু বসু, তন্ময় সাহা, এসকে সবুজ, সমীর সরকার, সুবীর দত্ত, পরান সাহা, মনি শংকর রায়, মৃণাল মজুমদার, পিংকি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ