• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সবার আগে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে শেষ ওভারে দারুণ ব্যাটিংয়ে দলকে জয় এনে দেন ফারজানা ইয়াসমিন।

ম্যাচে প্রথমে ব্যাট করে থাইল্যান্ড ২০ ওভারে তোলে ১০৩ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল ও তিন উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী দল।

এই জয়ের ফলে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে সমান ২ পয়েন্ট করে পেয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল ও থাইল্যান্ড নারী ক্রিকেট দল। তাদের পারস্পরিক ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় সেমিফাইনালিস্ট হবে।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ইনিংসের মাঝপথে অধিনায়ক ফাহিমা খাতুন ও লতা মণ্ডল গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।

শেষ ৬ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩২ রান, হাতে ছিল পাঁচ উইকেট। সমীকরণ গড়ায় শেষ ওভারে—জয়ের জন্য দরকার ১২ রান। মন্থর পিচে যা কঠিন চ্যালেঞ্জ ছিল। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফারজানা। শেষ পর্যন্ত ২৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল। শারমিন সুলতানা করেন ২৬ রান। ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১২ রান। অন্য কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এর আগে থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কোনছারেনকাই। নাটথাকান ছানথাম করেন ২৪ রান।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও শরিফা খাতুন নেন দুটি করে উইকেট। আরও তিন বোলার নেন একটি করে উইকেট।

থাইল্যান্ড নারী জাতীয় দল: ২০ ওভারে ১০৩/৯ (কোচারোএনকাই ৩৪, চানথাম ২৪; শরীফা ২/১৪, ফাহিমা ২/১৬)।
বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৯.৫ ওভারে ১০৪/৭ (লতা ৩০, শামীমা ২৬, ফারজানা ২৩; পুথাওং ৩/২৫, মায়া ২/২১)।
ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৩ উইকেটে জয়ী।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে খেলার সূচি
ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে খেলার সূচি
সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়ামন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম
ক্রীড়ামন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম