• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নিশাঙ্কার সেঞ্চুরিতে সুপার এইটে শ্রীলঙ্কা, বিপদে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পি.এম.
সেঞ্চুরির পর পাতুম নিশাঙ্কা। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় দিনে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করলো। তিন ম্যাচের মধ্যে দুটিতে হারায় অস্ট্রেলিয়া। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচ জিতে নেট রানরেটের হিসাব ঠিক রাখতে হবে।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা টেবিলের শীর্ষে। দুই নম্বরে থাকা জিম্বাবুয়ে ৪ পয়েন্ট, তিনে থাকা অস্ট্রেলিয়া ২ পয়েন্ট ও সমান ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আয়ারল্যান্ড। তলানিতে থাকা ওমানের কোনো পয়েন্ট নেই।

১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে আউট হন কুশল পেরেরা। তবে ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৯৭ রানের বিশাল জুটি গড়ে দলকে চাপে পড়তে দেননি। ৩৮ বলে ৫১ রানে আউট হন মেন্ডিস।

পাথুম নিশাঙ্কা অপরাজিত থাকেন ১০০ রানে, ৫২ বল খেলে ১০টি চার ও ৫টি ছয়ে সাজানো। তাকে সঙ্গ দেন পাভান রত্নায়েক, যিনি ১৫ বলে ২৮ অপরাজিত রানে শেষ করেন। এই জুটির ৭৯ রানের অবদানেই শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌঁছায়।

কলম্বোতে ম্যাচ শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান দলনেতা দাসুন শানাকা। ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ পাওয়ার প্লেতে ৭০ রানের বিনা উইকেট জুটি গড়ে।

হেড ৫৬ রান (২৭ বলে, ৭ চার ও ৩ ছয়), মার্শ ৫৪ রান (২৭ বলে, ৮ চার ও ২ ছয়) করেন। এরপর ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড দ্রুত আউট হয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন। গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশ ৩০ রানের জুটি গড়ে কিছুটা সমর্থন দেন, কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৮১ রানে।

শ্রীলঙ্কার দুশান হেমন্ত ৪ ওভারে ৩৭ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন দুশমন্থ চামিরা। এছাড়া তিনজন বোলার ১ করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮১ (মার্শ ৫৪, হেড ৫৬, ইংলিশ ২৭; হেমন্থ ৩/৩৭, চামিরা ২/৩৬)।

শ্রীলঙ্কা: ১৮ ওভারে ১৮৪/২ (নিশাঙ্কা ১০০,মেন্ডিস ৫১, রত্নায়েকে ২৮;স্টয়নিস ২/৪৬)।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড