• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ১০:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

তারকাখ্যাতি নিয়েই বিশ্বকাপে এসেছিলেন কলম্বিয়ার লুইস দিয়াজ। উজবেকিস্তানের বিরুদ্ধে দলের জয়ে বড় ভূমিকা রেখে নিজের নামের প্রতি সুবিচার করলেন এই তারকা।

তার এক গোল ও অ্যাসিস্টের উপর ভর করে নবাগত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। এতে করে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা উজবেকদের কোন রূপকথা লিখা হলো না। 
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। তবে ম্যাচের মাঝে মাঝে আক্রমণ চালিয়েছে উজবেকিস্তানও।

প্রথমার্ধে গোল মাত্র একটি হলেও পুরোটা সময় দাপট দেখিয়েছে কলম্বিয়া। ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল উজবেকিস্তানের।
৪১তম মিনিটে লুইস দিয়াজের পাস থেকে কলম্বিয়াকে এগিয়ে দেন দানিয়েল মুনিওজ।

দ্বিতীয়ার্ধে আবারও বল দখল নিয়ে খেলতে থাকে কলম্বিয়া। তবে ৬০তম মিনিটে সমতা আনে উজবেকিস্তান। গোল করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এল্দর শোমুরোদভের ভলি কলম্বিয়া গোলকিপার কামিলো ভার্গাস বিপদমুক্ত করতে না পারলে গোলমুখে বল পেয়ে যান ফাইজুল্লায়েভ। তাকে শুধু মাথা ছুঁইয়ে বল জালমুখী করতে হয়েছে।

তবে ম্যাচে সমতা বেশিক্ষণ ছিল না। উজবেকিস্তান সমতা আনার ৫ মিনিট পরই আবার এগিয়ে যায় কলম্বিয়া। বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান বায়ার্ন মিউনিখ তারকা দিয়াজ।

এরপর বাকি সময়টাতে কলম্বিয়ার আক্রমণ ঠেকিয়ে গেছে উজবেকরা। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের নবম মিনিটে কুচো হার্নান্দেজের ক্রস থেকে দারুণ এক গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জামিনটন ক্যাম্পাজ।

এরপর একটি আক্রমণ করেছিল উজবেকিস্তান। দূরপাল্লার একটি শট বারে লেগে ফিরে আসে। তবে ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে এশিয়ার দেশটি। 

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে