• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০১:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ম্যাচের ৬ মিনিটেই জোয়াও নেভেসের গোল দেখে মনে হয়েছিল চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ই পেতে যাচ্ছে পর্তুগাল। সেই আভাস প্রথমার্ধের শেষ দিকেই দিয়ে দিল দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো।

ইয়োনে উইসার দুর্দান্ত এক গোলে ম্যাচে আসে সমতা। সেখান থেকে আর লিড নিতে পারেনি পর্তুগাল। ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পর্তুগালকে। আর বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পায় ডিআর কঙ্গো।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় পর্তুগাল। কিন্তু একের পর এক মিস বল জালের দেখা পায়নি। ৫৪ মিনিটে হোয়াও ক্যানসেলোর একটি ওভারহেড শট জালে গেলেও অফসাইডে বাদ পড়ে। এরপর আক্রমণ তৈরি করলেও সেটিতে ধার ছিল না।

সবমিলিয়ে ফিফা র‍্যাংকিংয়ের ৫ নম্বর দলকে আটকে দিয়েছে ৪৬ নম্বরে থাকা ডিআর কঙ্গো। ৫২ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া কঙ্গোর ফুটবলে দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে