• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ১২:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে শক্তিশালী স্পেনকে প্রায় একাই রুখে দিয়ে বিশ্বের নজর কেড়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনহা। দুর্দান্ত সব সেভে দলকে ১ পয়েন্ট এনে দেওয়ার পর ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে কাঁদছিলেন তিনি। ম্যাচ শেষে ভোজিনহা জানিয়েছিলেন, টাকার কারণে তার মা গ্যালারিতে বসে ছেলের এই অবিস্মরণীয় মুহূর্তটি দেখতে পারেননি।

মাঠের সেই আবেগঘন বার্তা এবার ছুঁয়ে গেছে খোদ ফিফা ও আন্তর্জাতিক মহলকে। অবশেষে সত্যি হতে চলেছে ভোজিনহার  স্বপ্ন। স্প্যানিশ ফুটবল সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ভোজিনহার মায়ের ভিসা প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে এবং খুব শিগগিরই তিনি ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে—নিজ দেশের এক সাধারণ পরিবেশে বসে ভোজিনহার মা প্রয়োজনীয় নথিপত্র গোছানোর কাজ করছেন। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে অন্যরকম এক আবেগ সৃষ্টি হয়েছে।

স্পেনের বিপক্ষে ম্যাচের পর অশ্রুসিক্ত কণ্ঠে ভোজিনহা বলেছিলেন, ‘ম্যাচটা শেষ হওয়ার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ছোটবেলা থেকে দাদা-দাদির কাছে বড় হয়েছি। অথচ জীবনের সবচেয়ে বড় এই মুহূর্তে তারা আমার পাশে নেই। কয়েক বছর আগেই তারা মারা গেছেন। সবচেয়ে বড় কষ্ট হলো—আমার মাও আজ গ্যালারিতে থাকতে পারেননি, শুধু ভিসা জটিলতা আর টাকার অভাবে। সময়মতো সব গুছিয়ে উঠতে পারিনি।’

ভোজিনহার এই পারিবারিক গল্পটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে কোটি সমর্থক, সাংবাদিক ও ফুটবলাররা তার মায়ের ভিসা নিশ্চিত করার দাবিতে সরব হন। এর প্রভাব পড়েছে তার সামাজিক যোগাযোগমাধ্যমেও।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে