• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশের স্বার্থ বিপন্ন হলে জামায়াত দাঁড়াবে জনগণের পক্ষে: ডা. শফিকুর ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন কারও চাঁদাবাজি করার আর সুযোগ নেই: সড়ক পরিবহন মন্ত্রী সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে শোকজ অন্তর্বর্তী সরকারের বৈদেশিক চুক্তি পুনঃমূল্যায়ন জরুরি: দেবপ্রিয় ‘সংবিধান সংস্কার না হলে বদল আসবে না’: নাহিদ ইসলাম ২৯৭ বিজয়ীর মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী অষ্টমবার পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল জনপ্রত্যাশা পূরণে দ্রুত ইশতেহার বাস্তবায়ন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তিনি প্রয়াত সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের সময়কালে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে তাঁর মৃত্যু হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আরেক সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। পরে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকেও খবরটি জানা যায়।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীও ফেসবুকে মাইলামের মৃত্যুর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, মাইলামের মেয়ে, প্রিন্সটন ইউনিভার্সিটির –এর অধ্যাপক এরিকা মাইলামের পাঠানো ইমেইলের বরাতেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উইলিয়াম বি. মাইলাম নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের প্রধান ছিলেন। তাঁর দায়িত্বকাল ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সময়।

দীর্ঘ কূটনৈতিক জীবনে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করে তিনি আন্তর্জাতিক সম্পর্ক অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন। তাঁর মৃত্যুতে কূটনৈতিক মহলে শোক প্রকাশ করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
ভোট দিয়ে শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করুন
নাসির উদ্দিন নাসির: ভোট দিয়ে শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করুন
শেষ মুহূর্তে ঢাকা-১৮ থেকে নির্বাচন প্রত্যাহার মান্নার
শেষ মুহূর্তে ঢাকা-১৮ থেকে নির্বাচন প্রত্যাহার মান্নার