• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অষ্টমবার পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

আদালত প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পি.এম.
শহীদ শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চ-এর আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ অষ্টমবারের মতো পিছিয়েছে। আদালত আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এ মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে সন্তুষ্ট নয় ইনকিলাব মঞ্চ।

হাদির রাজনৈতিক পরিচয় ও চলমান নির্বাচনী প্রেক্ষাপট বিবেচনায় অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিহিংসার জেরে সংঘটিত হয়েছে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যও ছিল বলে এতে বলা হয়।

গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা হাদিকে একটি মোটরসাইকেলে এসে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ভিওডি বাংলা
রাষ্ট্রপতির সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরামের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত
বিস্ফোরক মামলায় জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান