নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাদক সেবীকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান গত বুধবার সকাল ও সন্ধ্যায় আদালত পরিচালনা করে তাদেরকে ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ কাদিরাবাদ গ্রামের মৃত মালেবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২২) বিনোদনগর ইউনিয়নের কৃঞ্চজীবনপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে বদিউজ্জামান (২৬) ও গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে শিহাব (১৮)।
এরমধ্যে বদিউজ্জামানকে ১৫ দিনের এবং আব্দুর রাজ্জাক ও শিহাবকে ৭ দিনের করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর৩৬ (৫) ধারায় বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান আব্দুর রাজ্জাককে গত বুধবার আর বদিউজ্জামান ও শিহাবকে গতকাল বৃহস্পতিবার কারাগারে গ্রেরণ করা হয়েছে।
ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/আ







