• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশের স্বার্থ বিপন্ন হলে জামায়াত দাঁড়াবে জনগণের পক্ষে: ডা. শফিকুর ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন কারও চাঁদাবাজি করার আর সুযোগ নেই: সড়ক পরিবহন মন্ত্রী সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে শোকজ অন্তর্বর্তী সরকারের বৈদেশিক চুক্তি পুনঃমূল্যায়ন জরুরি: দেবপ্রিয় ‘সংবিধান সংস্কার না হলে বদল আসবে না’: নাহিদ ইসলাম ২৯৭ বিজয়ীর মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী অষ্টমবার পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল জনপ্রত্যাশা পূরণে দ্রুত ইশতেহার বাস্তবায়ন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়-এর এক দায়িত্বশীল কর্মকর্তা।

তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ফ্যামিলি কার্ড বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন, যা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। একই সঙ্গে বৈঠকে মন্ত্রীদের অপ্রয়োজনীয় ও বাহুল্য ব্যয় পরিহারের নির্দেশনাও দেন তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা দ্রুতই স্বাভাবিক হবে
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা দ্রুতই স্বাভাবিক হবে
নতুন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন
নতুন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত