• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিশরে ট্রাক-যাত্রীবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পি.এম.
পোর্ট সৈয়দে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহতদের ধ্বংসাবশেষ সড়কে ছড়িয়ে রয়েছে-ছবি: সংগৃহীত

মিসরের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সৈয়দে গতকাল দুপুরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের থার্টি জুন এক্সিস হাইওয়েতে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, দুই কার্গো ট্রাকের মধ্যে পড়ে যায় পিকআপটি। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে ভেঙে যায় এবং সড়কের আশেপাশে তার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। নিহত ও আহতরা সবাই মৎসজীবী।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি বর্তমানে ওয়াশিংটনে গাজা বোর্ড অব পিসের বৈঠকে যোগ দিতে গিয়েছেন। সেখানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি বার্তা প্রকাশ করে নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

মিসরে সড়ক দুর্ঘটনা বিরল ঘটনা নয়। বিশেষ করে ট্রাক ও মাইক্রোবাস জাতীয় যানবাহনের উচ্চগতিতে চলাচল, ভাঙাচোরা সড়ক এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার কারণে দেশটিতে প্রতিবার সড়ক দুর্ঘটনায় হাজারো মানুষের প্রাণহানি ঘটে।

পোর্ট সৈয়দের আদালতের সরকারি আইনজীবীর দপ্তর ইতোমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনগুলোর মধ্যে কোনো ত্রুটি বা লঙ্ঘন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, দেশজুড়ে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ না করলে এ ধরনের দূর্ঘটনা বারবার ঘটবে। স্থানীয় প্রশাসনও পথচারী এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের
১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের
এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ যুবরাজ গ্রেপ্তার
এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ যুবরাজ গ্রেপ্তার
হোসে মারিয়া বালকাজার পেরুর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
হোসে মারিয়া বালকাজার পেরুর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত