• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বোরকা পরে ছদ্মবেশে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান ও জরিমানা

মাদারীপুর প্রতিনিধি    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পি.এম.
সংগৃহীত ছবি

রমজান সামনে রেখে বাজারে অতিরিক্ত দাম ও অনিয়ম ঠেকাতে সরাসরি মাঠে নামলেন প্রশাসনের কর্মকর্তা—ক্রেতা সেজে গোপন নজরদারির পর চালানো হলো ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে মাদারীপুর জেলার শিবচর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

অভিযান চলাকালে মাছ, মাংস, ফল ও মুদি পণ্যের মোট সাতটি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বোরকা পরে ছদ্মবেশে সাধারণ ক্রেতা হিসেবে শিবচর পৌর বাজারের বিভিন্ন মাছ, মাংস, মুদি ও ফলের দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে নানা ধরনের অনিয়ম শনাক্ত করেন। পরে পরিচয় প্রকাশ করে সংশ্লিষ্ট দোকানগুলোতে অভিযান চালানো হয়।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রির মতো অপরাধ ধরা পড়ে। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভিওডি বাংলা/এসএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার