• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশি কূটনীতিকদের মধ্যে সৌদি রাষ্ট্রদূত প্রথম এই দুই মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাতের সুযোগ পেলেন। রোববার সকালে তিনি প্রথমে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। উভয় সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই দিনে রাষ্ট্রদূত সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়গুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

ভিওডি বাংলা/এমএস

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী
কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ