• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

ভিওডি বাংলা ডেস্ক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “উপাচার্য মহোদয় রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র প্রদান করেছেন। মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পদত্যাগপত্র গ্রহণের পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।”

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে পৌঁছেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।”

উপাচার্য আরও জানান, “এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয় এবং ধারাবাহিকতায় কোনো বিঘ্ন না পড়ে, সেই কারণে সরকার ও অংশীজন যদি কিছু সময় নেন, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।”

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের শরীরে বডি ওয়ার্ন ক্যামেরা। ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষা প্রথমবার কেন্দ্রের বাইরে পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা
ছবি: সংগৃহীত
আজ এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
ঢাবির অগ্রযাত্রা গতিশীল করতে অ্যালামনাইদের সম্পৃক্ততা অপরিহার্য: দুদু