• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কানাডায় আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পি.এম.
কানাডায় আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এমআইএসটি ম্যাভিরভ দল।

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৭ জুন অনুষ্ঠিত মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণ করে দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে টানা তিন দিন কঠোর প্রযুক্তিগত ও ব্যাবহারিক পরীক্ষায় অংশ নেয় এমআইএসটি ম্যাভিরভ। উদ্ভাবনী চিন্তাশক্তি, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং অসাধারণ দলগত সমন্বয়ের মাধ্যমে দলটি প্রথম স্থান অর্জন করে।

এমআইএসটির ইইসিই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এমআইএসটি ম্যাভিরভ দীর্ঘদিন ধরে আন্ডার ওয়াটার রোবট প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমআইএসটি এই অসাধারণ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, মেন্টর এবং সকল পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজ এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
ঢাবির অগ্রযাত্রা গতিশীল করতে অ্যালামনাইদের সম্পৃক্ততা অপরিহার্য: দুদু
এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন। ছবি: ভিওডি বাংলা
এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন মাহ্দী আমিন