• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

রাষ্ট্রপতিকে যা বলেছিলেন তিন বাহিনী প্রধান

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ এ.এম.
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

দেড় বছরের টানাপোড়েন, রাজনৈতিক অস্থিরতা ও নানামুখী চাপের মধ্যেও দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। কঠিন সময়ে বিভিন্ন মহলের আশ্বাস ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে, বিশেষ করে তিন বাহিনীর পক্ষ থেকে পাওয়া দৃঢ় অবস্থান ছিল সবচেয়ে বড় ভরসা—এমনটাই জানিয়েছেন তিনি।

গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিন বাহিনীর প্রধানদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বহুমুখী সংকটের মধ্যে একা তার পক্ষে মনোবল ধরে রাখা কঠিন হয়ে পড়ত, যদি না বিভিন্ন দিক থেকে আশ্বাস পেতেন। বিশেষভাবে তিন বাহিনীর সর্বোচ্চ সমর্থন তিনি পেয়েছেন বলে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি জানান, বাহিনীপ্রধানরা তাকে স্পষ্ট ভাষায় বলেছিলেন, রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান; রাষ্ট্রপতির পরাজয় মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজয়, যা তারা যে কোনো মূল্যে রোধ করবেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বঙ্গভবনে এসে তার সঙ্গে সাক্ষাৎ করে মনোবল জুগিয়েছেন।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই একবার তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তিনি জানতে পারেন। সে সময় তিন বাহিনীর প্রধান তার পক্ষে অবস্থান নেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে, কোনো অসাংবিধানিক পদক্ষেপ তারা মেনে নেবেন না।

বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির দিক থেকেও সমর্থনের বার্তা পেয়েছিলেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, বিএনপির উচ্চপর্যায়ের নেতারা তাকে আশ্বস্ত করে বলেছিলেন, তারা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চান এবং কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে নন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের দেড় বছরের শাসনামলে তাকে অবৈধ ও অসাংবিধানিকভাবে অপসারণের একাধিক চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে
চিফ প্রসিকিউটর: রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে