• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৪ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে। 

আত্মহত্যাকারী নাসরিন বেগম(২৫) ওই গ্রামের বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের স্ত্রী। আত্মহত্যার বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার (২৪ফেব্রুয়ারী) সকাল ১০টার নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেলে তার শয়ন ঘরে খুঁজতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। গত সোমবার স্বামী-স্ত্রী সিহরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করে এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে নাসরিন ও তার স্বামীকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেছিল। 

খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁস থেকে নাসরিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে তার তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন। লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/সৈকত/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ