• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর:

মেয়াদ মেনেই সিটি নির্বাচন, দলীয় প্রতীক নিয়ে সিদ্ধান্ত সংসদে

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পি.এম.
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি-ভিওডি বাংলা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিটি করপোরেশনের প্রশাসকদের যোগদান উপলক্ষে বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না-সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, “মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কি-না, সেটা সংসদে নির্ধারণ করা হবে।”

পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক নেতারা স্থানীয় পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে বেশি দক্ষ-এ বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

সকালে এলজিআরডি মন্ত্রীর কাছে সিটি করপোরেশনের প্রশাসকরা তাদের যোগদানপত্র জমা দেন। এ নিয়োগ ও নির্বাচন সংক্রান্ত বক্তব্যকে ঘিরে স্থানীয় সরকার কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী