• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

ফেব্রুয়ারিতে এলপিজির দাম কমল ১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পি.এম.
এলপিজির -ভিওডি বাংলা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে সংস্থাটি জানায়, সিদ্ধান্তটি এখন থেকেই কার্যকর হবে।

এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল।

জানুয়ারি মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়েছিল।

নতুন ঘোষণায় বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও নির্ধারণ করেছে বিইআরসি। ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪১৩ টাকা, ১৫ কেজি ১ হাজার ৬৯৬ টাকা, ১৬ কেজি ১ হাজার ৮০৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ০৩৫ টাকা, ২০ কেজি ২ হাজার ২৬০ টাকা এবং ২২ কেজি ২ হাজার ৪৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২৫ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৮২৬ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৩৯১ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৭৩১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৯৫৬ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ০৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ এ মূল্য সমন্বয়ের ফলে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও জ্বালানি বাজারে মূল্য ওঠানামা অব্যাহত রয়েছে।

 ভিওডি বাংলা/জা
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
অন্তর্বর্তী সরকারের বৈদেশিক চুক্তি পুনঃমূল্যায়ন জরুরি: দেবপ্রিয়
অন্তর্বর্তী সরকারের বৈদেশিক চুক্তি পুনঃমূল্যায়ন জরুরি: দেবপ্রিয়