• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে জাইকার অর্থায়নে বাংলাদেশের পরিবহন খাতে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অধীনে পরিচালিত মেট্রোরেল, চট্টগ্রাম-কক্সবাজার উন্নয়ন প্রকল্প, কাঁচপুর ২য় সেতু, মেঘনা ২য় সেতু, গোমতী ২য় সেতু এবং যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পসমূহ।

প্রতিনিধিদল প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, সময়সীমা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। জাইকার প্রতিনিধিদল নবনিযুক্ত মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাঁর নেতৃত্বে দেশের পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, এসব অবকাঠামো প্রকল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং জাইকার অব্যাহত সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন খাতের উন্নয়নে জাপান সরকার ও জাইকার ভূমিকার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/এমএস  

 

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে
চিফ প্রসিকিউটর: রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে
পিলখানা ট্র্যাজেডির প্রকৃত রহস্য উদ্ঘাটন
পিলখানা হত্যাকাণ্ড: পিলখানা ট্র্যাজেডির প্রকৃত রহস্য উদ্ঘাটন