• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পি.এম.
সংগৃহীত ছবি

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও স্থায়ী করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ধর্মীয় খাতে সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।

ধর্মীয় সেবার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী ও ফলপ্রসূ করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর পর্যায়ে উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে
চিফ প্রসিকিউটর: রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে
পিলখানা ট্র্যাজেডির প্রকৃত রহস্য উদ্ঘাটন
পিলখানা হত্যাকাণ্ড: পিলখানা ট্র্যাজেডির প্রকৃত রহস্য উদ্ঘাটন