• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রী তারেক রহমান:

দেশের সামগ্রিক দিক-নির্দেশনায় জ্ঞানী-গুণীজনদের ভূমিকাই প্রধান

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পি.এম.
বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে থাকলেও দেশের সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে জ্ঞানী-গুণীজনদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, আজ সচিবালয়ে বৈঠক শেষে পায়ে হেঁটে একুশে পদক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ৯ জন গুনি ব্যাক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।
 

একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন-

অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস। এ ছাড়া সংগীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হয়।
 
উল্লেখ্য, বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে। একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে ৭৫ হাজার বন্দীর জন্য পোলাও মাংস পায়েস
খেতে পারবেন বাড়ির খাবারও ঈদে ৭৫ হাজার বন্দীর জন্য পোলাও মাংস পায়েস
যুদ্ধকালেও আমরা প্রবাসীদের পাশে ছিলাম, আছি ও থাকবো
যুদ্ধকালেও আমরা প্রবাসীদের পাশে ছিলাম, আছি ও থাকবো
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন