• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যমুনা সরকারি বাসভবনে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পি.এম.
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সরকারি বাসভবন-ছবি সংগৃহীত

সরকারপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াত সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে যমুনায় সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস থাকছেন। গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) যমুনা ছাড়বেন।

সরকারি আবাসন পরিদপ্তর ইতোমধ্যেই নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীর বাসা বরাদ্দের কাজ শেষ করেছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী যমুনায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। সাবেক প্রধান উপদেষ্টা যমুনা ছেড়ে গেলে কিছু সংস্কারকাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী সেখানে উঠবেন।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকার দুটি স্থান বিবেচিত হয়েছিল। তবে সময়ের স্বল্পতা ও অন্যান্য কারণে সেগুলো চূড়ান্ত হয়নি।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের নিজস্ব বাসায় থাকছেন। সেখান থেকে তিনি আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। যমুনায় ওঠার পর তিনি আরও নিরাপদ ও সুবিধাজনকভাবে সরকারি কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল