• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যামিলি কার্ড সংক্রান্ত ফেক নিউজ দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পি.এম.
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ফাইল ছবি

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড সংক্রান্ত ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা প্রতিরোধ করতে কাজ করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর—চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মানুষকে আশ্বস্ত করতে হবে। বিভ্রান্ত হতে দেওয়া যাবে না। কারণ এটি প্রধানমন্ত্রী তারেক রহমান–এর অগ্রাধিকার প্রকল্প।’

তিনি আরও জানান, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। এটি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে প্রক্রিয়ায় প্রভাব না ফেলে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

মন্ত্রী আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবেন না।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দাদিকে মেরে নাতনিকে ধর্ষণ ও হত্যা
ঈশ্বরদীতে দাদিকে মেরে নাতনিকে ধর্ষণ ও হত্যা
বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করলেন নিজ দলের কর্মীরা
বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করলেন নিজ দলের কর্মীরা
তিনদিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি : আমির হামজা
তিনদিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি : আমির হামজা