• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অপসারণের দাবি নাহিদের

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ এ.এম.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতির সময় ফুরিয়ে এসেছে এবং তাকে অপসারণের জন্য সংবিধানে যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, তা দ্রুত শুরু করা উচিত।

এ সময় তিনি জানান, এ প্রক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখা হবে। একই সঙ্গে সরকারি দলের কাছ থেকেও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার ‘মব কালচার’ বন্ধের কথা বললেও বাস্তবে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খল উপায়ে কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে, যা সুশাসনের পরিপন্থী। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকলে এমন বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নরসিংদী ও হাতিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কারণে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে তা গণমাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে, রামপুরায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের