বাণিজ্যমন্ত্রী:
ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হবে

শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এবং মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি পাঠানো হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “শ্রমিকদের স্বার্থ এবং দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি আমাদের অগ্রাধিকার।”
এসময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, সরকারের উদ্যোগে বিদেশে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া চলছে। আগামী এক মাসের মধ্যে এ উদ্যোগের সুফল দেখা যাবে। স্পেনে অবস্থানরত অভিবাসন প্রত্যাশীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার করছে।
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে কাজ চলছে। তিনি কঠোরভাবে জোর দেন, এ কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। মন্ত্রী বলেন, “জিরো টলারেন্স নীতি মেনে আমরা দেশকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করছি।”
মতবিনিময় শেষে বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী সুরমা ও চেঙ্গার নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ, মুক্তবাণিজ্য চুক্তি, বিদেশি শ্রমবাজার পুনঃপ্রবর্তন এবং নদী সংরক্ষণ-এগুলো সরকারের এই মুহূর্তের মূল অগ্রাধিকার। বিশেষজ্ঞরা মনে করেন, এই উদ্যোগ দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভিওডি বাংলা/জা







