• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। 

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত এই সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনি ভালো কাজ করতে পারবে, যখন আপনারা সহযোগিতা করবেন। আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের নিজেকেই কাজ করতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলের একটি নির্বাচনী ম্যানিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই আমাদের ম্যানিফেস্টোর প্রতিশ্রুতির অনুযায়ী কাজ করতে হবে।”

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন, এরপর কার্যালয়ের গঠন ও কার্যাবলি তুলে ধরেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

সভায় প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া সহ ম্যানিফেস্টোয় উল্লেখিত সব এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, “দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদ বোধ করে। আমরা সবাই একসাথে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব। দুর্নীতি দূর করতেও কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।”

তারেক রহমান কর্মকর্তা-কর্মচারীদের দেশের স্বার্থে গোপনীয়তা মেনে চলার নির্দেশ দেন এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণ করে জাতিকে সুশৃঙ্খল ও সুসংগঠিত রাষ্ট্রে পরিণত করার গুরুত্ব তুলে ধরেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ