• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এমপি হারুন-অর-রশিদ:

ফ্যামিলি কার্ড পেতে কোনো সুপারিশ ও টাকা লাগবে না

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রথম পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাবাসপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের সুপারিশ বা টাকা-পয়সার প্রয়োজন নেই। এ বাবদ কেউ টাকা চাইলে তা দেবেন না।”

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের আগে বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের যে ৩১ দফা ঘোষণা করেছিল, তার অন্যতম ছিল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এই কার্ডের মাধ্যমে একটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণায় সারাদেশের ১৪টি উপজেলায় পাইলটিং প্রোগ্রাম হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে। আশা করা হচ্ছে, ঈদের আগেই আগামী ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন।

এরই অংশ হিসেবে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনের পর সংসদ সদস্য নিজেই দু’টি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ ফরম পূরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফ খান, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মো. আল-মামুন খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই শেষে যোগ্য পরিবারগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

ভিওডি বাংলা-এস.কে পাল সমীর/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাব-ঠিকাদারের দৌরাত্ম্যে থমকে আছে রাজারহাট-আনন্দবাজার সড়ক
সাব-ঠিকাদারের দৌরাত্ম্যে থমকে আছে রাজারহাট-আনন্দবাজার সড়ক
কার্ড বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর: কার্ড বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না
ভান্ডারিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ভান্ডারিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১